₪ নারী [post no: 46]
- মেডাম কি একা থাকেন? - আপনার টাকাটা - ওইটা তো নেয়াই যাবে। তবে যাই বলেন, আপনার স্বামী খুবই অন্ধ বুঝলেন তো। নয়তো আপনার মতো বউরে এরকম একা ফেলায়ে চইলে যাইতে পারে বলেন। -.... - বলেন তো রাতে সঙ্গী হিসেবে আমি এসে যাই, একাকীত্ব আর থাকবে না। এবার আর নিজেকে আঁটকে রাখতে পারলো না নীলু। চেঁচিয়ে উঠে বললো, - আপনি আপনার টাকা নিয়ে এই মূহুর্তে বেরিয়ে যাবেন, নয়তো জুতোপিটে করে বের করবো। - বেশি তেজ কিন্তু ভালো না মেডাম। - বের হবেন আপনি?? - মাসের শেষে কিন্তু আবার আসবো। বলেই শরীফ বেপারি টাকাটা নিয়ে বের হয়ে গেলো। নীলু সেখানে বসেই চোখের পানি ছেড়ে দিয়েছে। কিছুই যে করার নেই তার। শুধু পানি ফেলা বাদে। যে লোকটা একটু আগে বাড়ি থেকে বের হলো সে হলো শরীফ বেপারি, ব্যবসায়ী কিন্তু উচ্চ সুদের বিনিময়ে টাকা ধার দেয় মানুষকে। তারপর টাকা ফেরত না দিলে নানা ভাবে হয়রানি করে৷ নীলুর স্বামী, রাকিব আজ তিন মাস হয়েছে নিখোঁজ। রাকিব ছোট একটা ব্যবসা করতো, কিন্তু ব্যবসায়ে লস খেয়ে দিশেহারা হয়ে গেছে। এতো ধারকর্জ করেছে যে, সবকিছু ছেড়ে পালিয়ে যাওয়াটাই সে বেটার মনে করেছে। কাপুরুষের মতো নিজে পালিয়ে, বউ, বাচ্চা আর বুড়ো বাবাকে ...