অবহেলা
অবহেলা অনলাইনে আসার পরেই যার ম্যাসেজের রিপ্লাইটা সবার আগে দেওয়া হতো। এক ঘন্টা যার সাথে ম্যাসেজিং না করলে মনের ভেতর চিনচিন ব্যাথা করতো। যার ম্যাসেজের রিপ্লাই পেতে এক মিনিট দেরি হলে, চোখে জল টলমটল করতো। কোন এক কারণে, একটা সময় তার সাথে ম্যাসেজিং বন্ধ হয়ে যায়। এক ঘন্টা থেকে দশ ঘন্টা, দশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা, তারপর এক দিন, এক সপ্তাহ, একমাস, এভাবে ঐ আইডির ম্যাসেজ গুলা ধীরে ধীরে পিছনের দিকে চলে যায় আচ্ছা ম্যাসেজিং পিছনে চলে যাওয়ার পর ঐ মানুষটাও কী মন থেকে পিছনের দিকে চলে যায়?? দুইজনের কোন একজন, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতি সপ্তাহে, ওপাড়ে থাকা মানুষকে ম্যাসেজ পাঠানোর জন্য ইনবক্সে অনেক কথা লিখে, কিন্তু শেষ পর্যন্ত কোন এক অজানা কারণে ম্যাসেজ গুলা আর সেন্ড করা হয় না হঠাৎ কোন এক রাতে যখন বুকের বাম পাশে প্রচন্ড ব্যাথা হয়, তখন একটা ম্যাসেজ দিয়ে খুব জানতে ইচ্ছা করে ওপাড়ে থাকা মানুষটা কেমন আছে? কিন্তু একটু পরেই মনে হয়, না থাক, ওতো আমাকে ছাড়া ভালই আছে। তাহলে ...