নারীদিবসে নারী হয়েও কিছু নারীদের বিরুদ্ধে কথা বলতে আজ বাধ্য হচ্ছি।
নারীদিবসে নারী হয়েও কিছু নারীদের বিরুদ্ধে কথা বলতে আজ বাধ্য হচ্ছি। ১/ দশ বছর বয়স থেকে হিজাব পরা শুরু করেছিলাম।কিন্তু আফসোস! উৎসাহ না দিয়ে তখন কিছু নারীরা বলেছিলেন, "এইটুকুন মেয়ে হয়ে পর্দা করছো কেন?" অথচ, তখন অনেক পুরুষ বলেছিলেন, "মাশাআল্লাহ! তুমি এভাবেই থেকো মা!" ২/ নিজেকে সম্পূর্ণ আবৃত করে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকবার মেয়েদের থেকেই শুনতে হয়েছে, "উফ!এত খ্যাঁত"। অথচ, নেশাখোর গুন্ডা ছেলেগুলোও সরে গিয়ে আমায় রাস্তা দিয়েছিল। ৩/ এখনোও মনে পড়ে, পাঁচ তলা ভবন থেকে একটা মেয়ে একটা বাচ্চাকে লক্ষ্য করে বলেছিল," ঐ দেখ কালো ভূত!কান্না বন্ধ করো নয়তো তোমার ঘাড় মটকে দেবে।" একই সাথে মনে পড়ে,এমন অনেক গাড়ি চালকদের কথা। যারা আমার থেকে গাড়ি ভাড়া নেয় নি, আমায় পর্দা করতে দেখে বলে। ৪/ একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু অনাবৃত মেয়েদেরকে দেখেছি।যাদের দিকে তাকিয়ে কিছু ছেলেরা চোখ টিপে হাসছে।ভয়ে যখন আমি থমকে গেছি, তখন ছেলেগুলো মাথা নত করে বলল "সরি আপু!আপনি চলে যান।" ৫/ ১ সপ্তাহ আগের কথা। এমনি এক মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, "What! কিন্তু তার সাথে থাকা ছেলেটি মেয়ে...