Posts

পরিণয়

সিংকের উপর ঝুকে আলিসা দুপুরের এঁটো বাসনগুলো মাজছিলো ।আবির সোফায় বসে টিভি দেখতে দেখতে আলিসাকে উদ্দেশ্য করে বলল, তোমার রূপ-গুণ কিছুই আমাকে আর টানেনা কেন আলিসা?শুধু রূপ-গুণের কথা বলছি কেন অভ্যাসগত কারণেও তোমার শরীরটাও আমাকে আর টানেনা। বিরক্ত লাগে অনেক। আলিসা পানির কল ছেড়ে দিয়ে এঁটো থালাগুলো চুপচাপ ধুয়ে যাচ্ছিল।আবিরের কথাগুলো তার কাছে আকস্মিক নয় তাই সে হতবাকও নয়,আবার এই কথাগুলো নতুনই নয়।তাই সে নীরবে ঝড়ঝাপটা বুকে টেনে নিয়ে এঁটো থালাগুলো মেজেই চলছে।আলিসার ঠোঁট জোড়া চুপ থাকলেও চোখজোড়া সরব।চোখের জল গড়িয়ে কলের জলের সাথে মিশে তলিয়ে যাচ্ছে নিচের দিকে। ঝাপসা চোখে আলিসার চোখে অতীতের স্মৃতি ভেসে ওঠে।আবির তখন ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের ছাত্র। আলিসা সদ্য জুনিয়র।ডিপার্টমেন্টের সবচেয়ে আলগোছে সুন্দরী মেয়েটাও আলিসা।অনেকে প্রপোজ করে কিন্তু আলিসা পাত্তা দেই না।আলিসা আবিরকেউ সেভাবে রিজেক্ট করে দিয়েছিলো।কিন্তু আবির তার পিছু ছাড়েনি।ঘুরঘুর করতে করতে একসময় ওকে পাগল করে তুলেছিল প্রেমটা করার জন্য। তারপর দুজন একমাস প্রেম করেছিলো।একদিন আবিরের নাকের গরম নিশ্বাস আলিসার কানে উষ্ণতা ছড়াতে সে বলেছিল,এতো তাড়া কিসের?যা হবে...

আমারী গল্প।

সাল ২০১৫, তখন একটি মেয়ে আমার জীবনে দেখা দিল। আমি তখন ক্লাস নাইন পড়ি,আর মেয়েটা ক্লাস সেভেন। কখনো ভাবি নাই যে,আমি প্রেমে পড়বো। তাকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতাম। দু জনাই একি স্কুলে পড়তাম। প্রতিদিন কোচিং আর স্কুলের  সামনে দেখা হতো, তাকে বুঝতে দিতাম না,যে আমি তাকে ফলো করি। আর এভাবে দেখতে দেখতে কয়েক মাস কাটিয়ে দিলাম। কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। তাকে বলতে হবে যে আমি তাকে অনেক পছন্দ করি। কোন উপায় মাথায় আসছে না, ঠিক করলাম স্কুল ছুটির পর ও যে রাস্তায় দিয়ে যায়, সেখানে দাঁড়িয়ে থাকবো। কয়েকদিন দাঁড়িয়ে থাকার পর সে বুঝতে পারলো যে আমি তাকে পছন্দ করি। একদিন ওর পিছু নিলাম। অবশ্য সেদিন একটু বৃষ্টি হতে ছিল। সে একটু করে যাচ্ছে আর পিছন ফিরে তাকিয়ে একটা হাসি দিচ্ছে। তারপর থেকে আমাকে দেখলে পেছন ফিরে এমন একটা হাসি দেয়, তখন মনে হয় আমি আর পৃথিবীতে নেই। পাগল হয়ে যেতাম তার হাসি দেখে। শুরু হলো তাকে নিয়ে স্বপ্ন বুনা। মেয়েটাও একটু একটু করে ঘুমের মধ্যে আমাকে নিয়ে ভাবতে শুরু করলো, সে ঘুমানোর সময় আমাকে নিয়ে ভাবা আর তার একটু একটু করে হেসে ওঠার কারনটাও আমি হয়ে গেলাম। এরপর থেকে যেখানে দেখা হয় সে আমার দিকে পিছন ফি...

রিভার্স সাইকোলজি

১৮+ গল্প। বাচ্চারা দূরে থাকুন। ১৮ বছরের নিচে কেউ পড়বেন না প্লিজ। কি ব্যাপার? মানা করলাম না? তারপরও পড়তে আসছেন? আবারও বলছি, বাচ্চারা দূরে থাকুন। উপরের কথাগুলো কেন বললাম তার উত্তর আমি দিব না। গল্পের শেষে নিজেরাই উত্তর দিবেন। তার আগে আসুন কিছু জিনিস আপনাদের মনে করিয়ে দেই। ১.দেওয়ালে পোস্টার লাগানো নিষেধ।  ২.এখানে প্রস্রাব করিবেন না। প্রস্রাব করলে জরিমানা দিতে হবে।  ৩.এখানে বাস থামাবেন না। ৪.ফুল ছিঁড়বেন না। ৫.WWE খেলা দেখানোর সময় বলে দেয় Dont try this at home ৬.বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এইযে উপরে ছয়টা নিষিদ্ধ কাজের কথা বললাম এটা কিন্তু আমরা সবাই জানি, দেখেছি। খেয়াল করে দেখবেন, এই কাজগুলোই করতে আপনার বেশি ইচ্ছে হয়। অনেক সময় করেও ফেলেন। আর আত্নতৃপ্তি পান। আমার মনে আছে, কেমিস্ট্রি প্রাইভেট পড়ে ম্যামের বাসা থেকে বের হতেই দেখতাম একটা বাসার সামনেই ফুলের বাগান। আর সেখানে লিখা আছে, ফুল ছিঁড়া নিষেধ। ধরতে পারলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমি প্রায় প্রতিদিন ই সেই বাগান থেকে ফুল ছিঁড়ে দৌড় দিতাম। আশেপাশের আরও অনেক বাসায় ফুলের বাগান ছিলো। সেখানে "নিষেধ, জরিমানা" এমন কিছু লিখা ছিলো না। আমার সেস...

প্রতিষ্ঠানের নামের মেসার্স অর্থ কী এবং কেন

মেসার্স ইংরেজি শব্দ। এটি মিস্টার শব্দের বহুবচন। প্রায়োগিক ক্ষেত্রে মেসার্স মানে একাধিক মিস্টার অথবা একাধিক মিসেস; একাধিক মিস্টার ও মিসেস। এককথায় একাধিক ব্যক্তিকে একসঙ্গে মেসার্স বলা হয়। যেমন: সর্বজনাব। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মূল নামের আগে মেসার্স' (MESSRS), দেখা যায়। যেমন: মেসার্স করিম অ্যন্ড কোং, মেসাস তৈয়ব আলী ব্রাদার্স, মেসার্স হরিপদ ট্রেডার্স। একাধিক মিস্টার-মিসেসকে একসঙ্গে মেসার্স বলা হয়। তাই, যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো ব্যক্তির নামে চয়িত হলেও ওই ব্যক্তির সঙ্গে আরও এক বা একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা প্রকাশ করা আবশ্যক হয়— সেক্ষেত্রে মূল ব্যক্তি-সহ সবাইকে একত্রে দ্যোতিত করার জন্য প্রতিষ্ঠানের নামের আগে মেসার্স লেখা হয়। এমন হলে মেসার্স লেখা শুদ্ধ। যেমন: মেসার্স বদি কনস্ট্রাকশন (এটি একাধিক ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত)। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে পুরুষ ছাড়া মহিলা জড়িত থাকলে সেক্ষেত্রেও মেসার্স লেখা হয় এবং তা অশুদ্ধ নয়। কারণ মেসার্স শব্দের অর্থ মিস্টার মিসেসবৃন্দ। যেমন: কার্তিকচন্দ্র দাস তার দুই ভাই, দুই ছেলে ও তিন মেয়ের সংশ্লিষ্টতায় সৃষ্ট প্রতিষ্ঠানের নাম দিয়েছেন: মেস...

অরুপকথার গল্প

আমি এক মেয়েকে চিনতাম যে ভার্সিটি লাইফে আরাম আয়েশ, মৌজ মস্তিতে জীবন না কাটিয়ে বিয়ের জন্য টাকা জমাতো। মেয়েটা ছিলো আমার রুমমেট। ইডেন কলেজে ক্যামেস্ট্রি নিয়ে পড়া এই মেয়েটা রোজ সকালে উঠে গ্রিন রোড থেকে ইডেন পর্যন্ত হেটে যেত দশ টাকা বাঁচানোর জন্য।  অথচ কেউ জিজ্ঞেস করলে হাসিমুখে বলতো, মুটিয়ে যাচ্ছিতো তাই হেটে যাই। কিন্তু আমি জানি সে অনাহারে থেকেও টাকা জমিয়ে যাচ্ছে বিয়ের জন্য।  মেয়েটার নাম ছিলো শান্তা। নামের মতো শান্ত শিষ্ট এই মেয়েটি প্রেম করতো ঢাকা ইউনিভার্সিটির এক ছেলের সাথে।   শান্তার মুখেই শুনেছি ছেলেটা ওর পাশের গ্রামে থাকতো। শান্তাকে দেখতে রোজ ছুটে আসতো কলেজ ছুটির সময়। এরপর ছেলেটা ঢাকায় এসে ভর্তি হয়। বছর দুই বাদে শান্তাও আসে ইডেনে ভর্তি হয়ে। শান্তার ফ্যামিলির আর্থিক অবস্থা মোটামুটি। প্রতিমাসে ওকে একটা খরচ পাঠায়, ও নিজেও টিউশনি করিয়ে ভালো টাকা রোজগার করতো তবুও দিনাতিপাত করতো চাপিয়ে চাপিয়ে। সপ্তাহে একদিন মাংস কিনে সেটা রান্না করে সিংহভাগই নিয়ে যেত এই প্রেমিক পুরুষ টির জন্য। কখনো কখনো নিজের জন্য এক টুকরোও রাখতো না। আবার আফসোস করে বলতো,  "বুঝলি তোর ভাইয়া হলের মাছ মাংস ...

অংশীদার

- এই মামা যাবা? আধবয়সী রিক্সাওয়ালা তোরাব আলী মুখ তুলে তাকালো। দুইজন ছেলে দাঁড়িয়ে আছে। - কই যাইবেন? - নিউ মার্কেটের মোড়ে।  জায়গাটা এইখান হতে বেশ দূরে। ডাক্তার তোরাব আলীকে টানা ১৫-২০ মিনিটের বেশি রিক্সা না চালাতে বলেছেন। না হয় হার্টের সমস্যাটা বেড়ে যাবে। তাছাড়া এখন রোজার মাস। রোজা রেখে অতদূরে রিক্সা নিয়ে যাওয়া সম্ভবও না।  না বলতে গিয়ে তোরাব আলী হঠাৎ থেমে গেল।  তার দশ বছরী ছেলেটা এইবার ঈদে নতুন জামা চেয়েছে। গত ঈদেও ছেলেটাকে কিছু কিনে দিতে পারে নি তোরাব আলী। বৌ টাও প্রতি ঈদে নির্বিকার থাকে। ঈদের দিনে ওদের দিকে তাকানো যায় না। এইবার ছেলে এবং বৌ এর আবদার রাখবে ভেবেছে সে।  সে বলল, "যাবো মামা। চলেন।" ছেলেগুলো জিজ্ঞেস করল, "কত নিবা?" - আশি ট্যাকা। সবাই যা নেয় তোরাব আলী সেটাই বলেছে। কিন্তু না! ছেলেগুলো আশি টাকায় যেতে নারাজ।  - আশি টাকা? সামান্য এই রাস্তা। তুমি আশি টাকা নিবা? আসার সময় তো পঞ্চাশ টাকা দিয়ে আসলাম। তোরাব আলী স্পষ্টই বুঝতে পারছে ছেলেগুলো মিথ্যা বলছে। কারণ সে ভালোমতোই জানে এইখান হতে মার্কেটের মোড়ে কখনও পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া হয় না। সর্বনিম্ন সেটা সত্তর-আশি টাকায়...

বুমেরাং

পাবলিক টয়লেটে ঢুকে ১৫০ মি.লি. পেপসির বোতলে পেশাব ভরে নিলো মোতালেব. বোতলটা হাতে নিয়ে সোজা নিউ মার্কেটের একটা দামি কাপড়ের দোকানে যেয়ে ঢুকলো.... ভালো একটা দামি পাঞ্জাবি দেখে আস্তে করে  বোতলটা পকেট থেকে বের করে, চট করে হাতের তালুতে একটু পেশাব ঢালে মোতালেব.... পাঞ্জাবিটা উল্টে পালটে দেখার ভান করে হাতের পেশাবগুলো ইচ্ছেমতো মাখে পাঞ্জাবিটাতে..... তারপর কাপড়ের দোকান থেকে বেরিয়ে একটা জুতার দোকানে ঢোকে.... একটা পিউর লেদারের সুন্দর জুতা বেছে নেয়... তারপর আরেকটু বড় সাইজ এনে দিতে বলে সেলসম্যান ছোকড়াটাকে.... আর এই সুযোগে হাতের নখ দিয়ে খুঁটে খুঁটে জুতোটার পাকা চামড়া তুলে নেয় এক পাশ দিয়ে.... তারপর আবার শো-কেইসে নিজেই রেখে দেয়... জুতোর দোকান থেকে বের হয়ে একটা শাড়ির দোকানে ঢোকে সে.... আর নিজের বউ-কে মানায় মত একটা শাড়ি খুঁজে বের করে...  তারপর পকেট থেকে কলমটা হাতের ভাজে লুকিয়ে, শাড়ি ঘেটে দেখার এক ফাঁকে ঘ্যাচ ঘ্যাচ করে ভাঁজ বরাবর তিন তিনটা ফুটো করে দেয়.... তারপর বাচ্চাদের দোকানে ঢুকে একটা বাচ্চাদের গেঞ্জি হাতে নেয়.... আড়চোখে ডানে বামে দেখে টাস করে মাঝখানের একটা বোতাম ছিড়ে নেয়.... ভালো করে চোখ না বু...

ইচ্ছে

বাইরে থেকে বাসায় পা রাখতেই ছুটে এলো মিতুল। "ভাইয়া,তাড়াতাড়ি এদিকে আয়' বলে আমার উত্তরের অপেক্ষা না করেই হাত ধরে টেনে বাবার রুমের সামনে নিয়ে গেলো। মা মেঝে থেকে পিরিচের ভাঙা অংশ হাতে তুলছেন।বাবার মুখ থমথম করছে। "চা ঠান্ডা হবে কেন শুনি? চিৎকার করে উঠলেন।এগুলোকে চা বলে। মা চুপচাপ ভাঙা টুকরো গুলো হাতে নিয়ে বেরিয়ে এলেন। মিতুলের দিকে তাকিয়ে পুনরায় খেকিয়ে উঠলেন বাবা " সমস্যা কি হা,এখানে কি তামাশা দেখা হচ্ছে?" আমাকে নিয়ে বলা শুরু করার আগেই মিতুলের হাত ধরে রুমে চলে আসলাম। বাবার রুম থেকে কথা ভেসে আসতে লাগলো। "নবাবপুত্তুর একেকজন।নাওয়া খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই।খালি বসে বসে বাপের টাকার অন্ন ধ্বংস করা। উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলাম।মিতুলের চোখের পানি দেখেও না দেখার ভান করে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। " জানিস ভাইয়া বাবা আজ আবার মায়ের গায়ে হাত তুলেছে।" চুপ করে রইলাম।কিছু বলার নেই।নিতান্ত প্রসঙ্গ বদলাবার জন্য বললাম"নাসেম ভাই বাসায় আসেনি এখনো? "এসেছিল।দুপুরে খেয়ে বেরিয়ে গেল আর আসেনি। " "রিয়াদি?" "রুমে।" "মিতুল যাওয়ার আগে ল...

একটি ডিপ্রেশনের গল্প

বিয়ের প্রথম দিনেই শ্বাশুড়ি আমার হাতে একটা কুন্চি ধরিয়ে দিয়ে বলেছিলো, বউমা আমার ছেলেটা অবুজ।মাঝে-মধ্যে ওই নাটক-টাটোক দেখে একটু পাগলামো করে। যদি সামলাতে না পারো কুন্চিটা ব্যবহার কইরো। আমি ও সম্মান সূচক হাসি দিয়ে বলেছিলাম,আম্মা একদম চিন্তা করবেন না।এখন আমি এসে গেছি আপনার ছেলে আর কোন পাগলামি করবে না। ওটা বরং আপনার কাছেই রাখুন।কিন্তু শ্বাশুড়ি নাছোড় বান্দা।কুন্চিটা দিয়েই তারপর ঘর থেকে বেড়িয়ে গেলো। জামাই দরজার কাছে এসেই চিল্লাতে লাগলো, কি করছেনটা কি? ঘোমটা দিন, ঘোমটা দিন। আমি কিছুটা ভয় পেয়ে চুপসে গেছি।ভয়ে বিছানার তলা থেকে কুন্চি খুঁজতে লাগলাম। শ্বাশুড়ি আম্মা হয়তো এই জন্যই কুন্চিটা দিয়ে গেছে।কুন্চিটা নিয়ে এখুনি মারা শুরু করবো কি না ঠিক বুঝতে পারছি না। তারপর জামাই নিজে এসে আমার হাতটা ধরে মাথায় ঘোমটা দিতে দিতে বললো, জানেন আমার ভিষণ শখ বউ ঘোমটা দিয়ে থাকবে আমি এসে ঘোমটা খুলবো।আপনি একটু লজ্জা পাবেন। আমিও পাবো। একটা নাটকে দেখেছিলাম,ব্লা ব্লা.... জামাই নাটকের গল্প শুরু করেছে।আপাততো কুন্চিটা আর কোন কাজে লাগেনি। কত সহজ সরলভাবে জামাই নাটকের গল্প করছে। আমিও মুদ্ধ হয়ে শুনছি। বলতে বলতে হঠাৎ চিৎকার দিয়ে উঠল...

আমি কিছুই বুঝলামনা

ফোনের রিং বেজে চলেছে ঘরের ভিতরে কিন্তু আমি রিসিভ করতে পারছি না,কারন আমি এখন বাথরুমে গোসল করতেছি।গোসল সেরে বেরিয়ে দেখি আমার গফের ১২টা মিসড কল। তারাতারি কল ব্যাক করলাম। রুহি ফোন রিসিভ করেই ঝারি দেয়া শুরু করলো ও রুহি আমার গফ। রুহিঃওই তুমি ফোন ধরোনা কেন? আমিঃগোসল করতেছিলাম বাবু,সরি। রুহিঃআধা ঘন্টার মধ্যে আমার সাথে পার্কে দেখা করবা। আমিঃআচ্ছা বাবু।তোমার জন্য কি নিয়ে যাবো? রুহিঃকিছুনা। আমিঃআচ্ছা,আমি আসতেছি বাই। রুহিঃবাই। তারাতারি রেডি হয়ে বের হইলাম বাইক নিয়ে।পৌছানোর আগে আমার পরিচয় টা দেই,আমি আসু।খুব ভালো ছেলে নইলে কি আর সেই ক্লাস এইটের গফ নিয়া এখনো থাকি অবশ্য এর পিছনে কারন আছে একটা তা হইলো আমি এসএসসি তে ১ বার এবং এইচএসসি তে ২বার নিষ্ঠার সাথে ফেল করেছি।কিন্তু গফ আমারে ছেরে যায় নাই,আমার সিনিয়র হয়ে গেছে তবে রিলেশন আগের মতই আছে ইনশাআল্লাহ। ওরে আমি খুব ভালবাসি আর ও আমারে খুব ভালবাসে,নইলে কি আর আমার মত ফেল্টুর সাথে রিলেশন করে।চলে আসছি পার্কে পরে বলি আমার কথা। আমিঃবাবু নাও তোমার প্রিয় কিটকাট চকলেট। রুহিঃতুমি কখনো ভুলোনা,তাই তো তোমারে এত্তো ভালবাসি। আমিঃ হে হে হে এইটা কি ভুলা যায় বলো। রুহিঃশুনো,আমি ...

চশমা

বাসর রাতে এমন একটা কান্ড হবে জীবনেও কল্পনাও করিনি। আমার বর সৌরভ আমাদের বাসর ঘরে না ঢুকে ঢুকেছে তারই বড় ভাবির রুমে। সৌরভ আর ওর বড় ভায়ের রুমটা পাশাপাশি।আর তাদের দুইটা রুম একই ফার্নিচার দিয়ে সাজানো। বড় ভাবি আর ভাইয়া নিচে একটা রুমে ঘুমিয়েছেন।তারা ভেবেছিলেন আজ যেহেতু আমাদের বাসর রাত তাই আমরা যেনো কোনোভাবে বিরক্ত না হয় তার জন্য আমাদের পাশের রুমে আজ আর তারা ঘুমাননি।কিন্ত একি আমি ফুল দিয়ে সাজানো বাসর ঘরে বসে অপেক্ষা করেই আছি আর ও দিকে রাত ১২ টা গড়িয়ে ১ টা , ১টা গড়িয়ে ২ এভাবে প্রায় রাত ৪ টা পর্যন্ত আমি জেগে বসে ছিলাম তার জন্য। তার পর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানিনা। সকালে উঠে দেখি সৌরভ নেই।তারমানে ও গতকাল রাতে এই রুমে আসেনি।আমি কিছুটা অবাক হলাম,তাহলে কী ওর এই বিয়েতে মত ছিলো না? যাই হোক তার থেকে বেশি অবাক হলাম যখন দেখলাম সৌরভ বড় ভাবির রুম থেকে বের হচ্ছে।ওকে দেখে কাঁদো কাঁদো মুখে বললাম, আমি গতকাল সারারাত আপনার জন্য অপেক্ষা করে ছিলাম, আপনি এলেন না যে? তবে কি আপনার এই বিয়েতে সম্মতি ছিলো না? সৌরভ অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললো'কই আমিও তো তোমার জন্য অপেক্ষা করে ছিলাম তুমিও তো এলেনা,তা...

ফেমিনিস্ট

জিনিয়া একজন কট্টর নারীবাদী। শুরুর দিকে শুধু ফেইসবুকে সীমাবদ্ধ থাকলেও, বিগত চার বছর ধরে সে বেশ কয়েকটা ফেমিনিস্ট পার্টির সাথে যুক্ত হয়ে কাজ করছে। সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তার মতে নারীদেরকে পুরুষের সমপর্যায়ে নিয়ে আসতে হলে সবথেকে বেশি মাঠপর্যায়ে কাজ করতে হবে। ইতিমধ্যেই আমি কয়েকবার খেয়াল করেছি জিনিয়া রাস্তাঘাটে ওপেনলি সিগারেট খায়। চোখে সানগ্লাস লাগিয়ে যখন সে সিগারেটে টান দেয়, তখন একদম ডন ডন লাগে। এটা দেখে আমার খুশি হওয়া উচিৎ নাকি কষ্ট পাওয়া উচিৎ কিছুক্ষনের জন্য সেটা বুঝে উঠতে পারিনা। নাদান বাচ্চাদের মতো একটা ভাব নিয়ে তাকিয়ে থাকি ওর দিকে। আমি সিগারেট খাইনা অথচ আমার বউ চেইনস্মোকার, এটা ভাবতেই আমার গা শিউরে উঠে। মাঝেমাঝে সাহস করে বলে ফেলি, " জিনিয়া! সিগারেট খেয়োনা, স্বাস্থের জন্য ক্ষতিকর। খেলেও বাসার মধ্যে খেয়ো। রাস্তাঘাটে মেয়েদের সিগারেট খাওয়া ব্যাপারটা দৃষ্টিকটু। " যতোবারই আমি একথা বলেছি, জিনিয়া চট করে রেগে গিয়ে কঠিন গলায় বলেছে, " ছেলেরা রাস্তাঘাটে সিগারেট খেলে কোন সমস্যা নেই। মেয়েরা খেলেই দোষ? তোমরা পুরুষ জাতি তো চাও মেয়েরা সারাজীবন তোমাদের হাতে জিম্মি থাকুক । " আ...

এক্সট্রা ভাব

প্রিয়ন্তিকে ফোন দিতেই ও তেলেবেগুনে জ্বলে উঠলো। আমি কোনোকিছু বলার আগেই প্রিয়ন্তি বলে উঠলো। "এতদিন তো আমাকে পাত্তা দিতা না। ফোন দিলেই বলতা আমি নাকি একটা গাধী আর আমার বাচ্চাকাচ্চা যা হবে সব গাধা গাধী হবে তাই আমাকে পাত্তা দাওনি। আর যখন শুনছো আমি গোল্ডেন এপ্লাস পাইছি তখন তোমার দরদ উথলায়া গেছে তাই না? শুনো তোমার মত হাজারটা জাহিদ এখন আমার পিছনে লাইন ধরবে। আর তোমার মত জাহিদ কোনো মেয়ের ভালোবাসা পাবা না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রিয়ন্তি ঠুস করে ফোনটা কেটে দিলো। . প্রিয়ন্তির চরম অপমান কিছুতেই সহ্য হচ্ছে না ভেবে অবন্তীকে ফোন দিলাম। যে মেয়েকে কখনো ফোন দিবো না ভেবেছিলাম আজ সে মেয়েকেই ফোন দিলাম। অনেকদিন পর অবন্তীকে ফোন করতেছি কেমন জানি নার্ভাস নার্ভাস লাগতেছে। অবন্তী ফোন রিসিভ করেই বললো। "কী ব্যাপার তুমি আমাকে ফোন দিছো কেনো? অহ আজ আমার ভালো ঘরে বিয়ে হইছে বলে সহ্য হচ্ছে না? বিয়ের আগে হাজারবার বলছিলাম কিন্তু তুমি আমাকে পাত্তা দাওনি আজ যখন ভালো ঘরে বিয়ে হইছে শুনছো তখন মাঝখানে প্যাচ লাগাতে আসছো তাই না? তোমার মত ছেলেরা এমনই হয়। প্রথমে সোনাকে তামা ভেবেছিলা আজ বুঝতেছো আমি আসল সোনা। তারপ...

এটেন্ডেন্স সমাচার

ছোট থেকেই ঢাকা শহর নিয়ে খুব ভয়ানক রকমের আগ্রহ কাজ করে আমার। ঢাকার কোথায় কোন খাবার পাওয়া যায়, কোন গলি কোথায় গিয়ে উঠেছে, এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হলে কোন গলিতে ঢুকলে কিভাবে কম সময়ে, কম টাকায় এবং কম জ্যামে যাওয়া যাবে এসব জ্ঞান অর্জন করার একটা মারাত্মক ড্রাইভ কাজ করে নিজের ভিতর। কলেজে উঠে আর সবার মত আমারও নতুন নতুন পাখা গজায়। স্কুলে থাকতে সম্ভব না হলেও কলেজে উঠে কিছুটা স্বাধীনতাও পাই আর পকেটেও কিছু মালপানি থাকত তখন। এই দুইয়ের মিলনে এই শখ তখন নেশা হয়ে যায় একরকম। প্রায়ই কলেজ বান্ক দিয়ে ঢাকার রাস্তায়-রাস্তায় হাঁটতাম। রাস্তা ঘাট চিনার চেষ্টা করতাম হেটে হেটে, পকেটে টাকা থাকলে হোটেলে গিয়ে খেতাম আর না হলে কোন একটা রোডের ব্রীজে উঠে মানুষ দেখতাম। কি যে ভালো লাগত! কিন্তু এই আনন্দের ভিতর বাধ সাধত কলেজের এটেন্ডেন্স সিস্টেম। ৮৫% থাকা লাগবে। তাই জহরলাল স্যারের দেওয়া অংকের জ্ঞান কাজে লাগাতাম। হিসাব করতাম কবে কয়টা ক্লাস মিস দিলে এটেন্ডেন্স একদম ৮৫%ই থাকবে আবার ল্যাব,কুইজ এসব নিয়ে বড় কোন প্যারাও খাওয়া লাগবে না। এভাবেই আনন্দে ঘুরেফিরে দিন কাটতো আমার। আম্মুর অফিস ছিল মতিঝিল, বিমান অফিসের পিছনে। আম্মুর ...