Posts

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

Image
ছোট বোনের সেই ৫ টাকার ঋণ আজও পরিশোধ হলো না। একটা সময় ভিডিও গেমসের প্রতি চরম নেশা ছিল।দুই বেলা না খেয়ে,একবেলা ভিডিও গেমস খেললে পাহাড় সমান ক্ষুধা চলে যেতো। আমার প্রিয় গেমস ছিল 2002,97(যারা খেলছে তারা বুঝবে)।নেশা বলতে ভয়াবহ টাইপের নেশা। আমি ছিলাম আন্তর্জাতিক সনদ প্রাপ্ত অলস।আম্মা পিটায়েও কোনোদিন মাছ, মাংসের বাজারে নিতে পারে নাই।এই দিক থেকে আম্মু ব্যর্থ।কিন্তু পকেটে টাকা না থাকলে আমি নিজেই গিয়া বলতাম,আম্মু বাজার লাগবে?টাকা দেও বাজার করে আনি। আম্মু সব তরকারির দাম জানতো।দাম বলে দিতো আর সেই পরিমাণে টাকা দিতো।আমিও দোকানদারের সাথে খেচাখেচি কইরা দুই,পাচটাকা বাচাতে পারলে সেটাই আমি চুরি করতাম আর গেমস খেলতাম। আম্মু স্কুলে যাইতে রিকশা ভাড়া দিতো,টিফিনের টাকা দিতো।আমি হাইটা স্কুলে যাইতাম আর টিফিন খাইতাম বন্ধুদের টা চাইয়া চাইয়া।বন্ধুরাই বলতো খা,আমিও না করতাম না।খাওয়ার দিক থেকে আমি সবসময় অভদ্র।খাইতে বললে না করতাম না।হাত বাড়াই দিয়া বলতাম দে দোস্ত। আমার এমন খাওয়ার অভ্যাস দেখে বন্ধুরাও দূরে দূরে গিয়া খাইতো।সামনাসামনি পরলে, আমি যে খাবো এটা মিস নাই ওরাও জানে।মাঝে মাঝে তো কোচিং এর বেত বিক্রি করে দ...

₪ ছেলেকে দেয়া একজন বাবার উপদেশ। [ post no:-26]

Image
১) কখনও কাওকে ছোট করে দেখবা না, নইলে তুমি ছোট হয়ে যাবে। ২) জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিয়ো না, বরং জুতোটা নিজে একবার মুছে দিয়ো।। জুতো কিনতে গেলে নিজেই ট্রাইল দিয়ো। ৩) কখনও কামলা,কাজের, লোক,বুয়া বলে ডেকো না।। মনে রেখো তারাও কারওনা কারও ভাই বোন মা বাবা। তাদের ভাই আপা বলে ডেকো। ৪) পড়াশুনা করে জীবনে উন্নতো করো কিন্তু কারও ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না। ৫) কাওকে সাহায্য করে পিছনে ফিড়ে চেয়ো না, সে লজ্জা পেতে পারে। ৬) সবসময় দেয়ার চেষ্টা করবা। মনে রাখবা প্রদান কারির হাত সর্বদা উপরেই থাকে। ৭) এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে। ৮) ছেলে হয়ে জন্মেছো, দায়িত্ব এড়িয়ে যেয়ো না। ৯) তোমার কি আছে তোমার গায়ে লিখা নেই, কিন্তু তোমার ব্যাবহারে আছে। ১০) কখনও মা কে শুনে বউকে এবং বউকে শুনে মাকে বিচারে কাঠগড়ায় দাড় করিও না। কাওকে ফেলতে পারবে না। ১১) যখন রাস্তায় হাটবে দেখে হাটবে, কেও পড়ে গেলো কি না। ১২) কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলেও বাসায় এক মুঠো ভাত খেয়ে যাবে। যাতে কারও বাড়ির ভাতের অপেক্ষায় না থাকতে হয়। ১৩) কারও বাসার খাবার নিয়ে সমালোচনা করবে না, ক...

₪ জীবন থেকে পাওয়া কিছু শিক্ষা নিয়ে লিখা [post no:-25]

১. জীবনে বড় হতে চান ? ব্যর্থ মানুষদের দেখুন। বোঝার চেষ্টা করুন তারা কি কারনে ব্যর্থ হয়েছিলেন। আপনি সেই ভুলগুলো ওভারকাম করুন। সফলকাম হবেন ইনশাআল্লাহ। ২. কাউকে ভালবাসতে চান ? তাকে প্রচুর হাসান। আপনি যদি কাউকে হাসাতে পারেন খুব দ্রুত তার হৃদয়ে আপনার জায়গা হয়ে যাবে। সুযোগ বুঝে দখল করে নিন আপনার জায়গা। কাউকে হাসালে সে আপনার প্রতি খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে এটা বিজ্ঞানসম্মত। ৩. সুন্দর আর আকর্ষনীয় হতে চান ? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে যান। তারপর আয়নায় নিজের চেহারা দেখে প্রশংসা করুন কমপক্ষে ১০মিনিট। এই সময় আপনার মস্তিষ্ক প্রচুর পরিমাণে হরমোন ছেড়ে দিবে। আপনি দিন দিন আকর্ষনীয় হওয়া শুরু করবেন। ৪. দুঃখ ভুলতে চান ? খুব দ্রুত নতুন বন্ধু বানিয়ে ফেলুন। তারপর তার কাছে সব শেয়ার করুন। দেখবেন অর্ধেক দুঃখ ভুলে গেছেন। এতেও কাজ না হলে চোখে পড়ে এমন জায়গায় লিখে রাখুন "পরীক্ষার আর বেশিদিন বাকি নেই" দেখবেন দুঃখ পালিয়ে কুল পাবেনা। ৫. আমার সাথেই এমন কেন হয় ? আপনার সাথে এমন হওয়ার কারণ আপনি চেষ্টা করেছেন। যারা চেষ্টা করেছে তারাই সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে এটাই প্...

₪ অতিথি ও আমি [post no:-24]

Image
চিপস খাচ্ছি আর টম এন্ড জেরি দেখছি আর একটু পর পর হেসে লুটোপুটি খাচ্ছি ৷ আমার পাশে বসে আম্মু কি যেন করছে আর আমার কান্ডকীর্তি আড়চোখে দেখে বিরক্ত হচ্ছে ৷ মাত্র টম জেরিকে ধরবে তো আমিও হাতটা বাড়িয়ে দিলাম জেরিকে বাঁচাতে ৷ অমনি উঠলো কলিংবেলটা বেজে৷ বাজাচ্ছে তো বাজাচ্ছেই থামার নাম গন্ধ নেই !!মেজাজ আমার চরম পর্যায়ে৷ আমার জেরিকে বাঁচাতে পারলাম না দুষ্টু টমের হাত থেকে !!আম্মু বললো "অরু দেখ গিয়ে কে আসছে!" অনেকটা বিরক্তি নিয়ে দরজাটা খুললাম ,একটা সুদর্শন ছেলে ফর্মাল ড্রেসআপে দাড়িয়ে,মুখে খোঁচা খোঁচা দাঁড়ি ৷ ভাগ্যিস একটুর জন্য ক্রাশ খাইনি ৷ দেখে বেশ ভদ্র আর হাই ফেমিলির মনে হচ্ছে ৷ চোখে আবার সানগ্লাস ও আছে সাথে একটা ট্রলি ব্যাগ ৷ ওমনি আমার মাথায় আসলো শয়তানি বুদ্ধি ! একদৌড়ে রুমে গিয়ে ব্যাগ থেকে দুইটাকার একটা নোট এনে লোকটার হাতে দিয়ে বললাম "আমার কাছে এই দুইটাকা ছাড়া আর একটাকাও নেই ৷ পরের বার আসলে আরো বেশি দিবো কেমন?" ছেলেটা চশমা খুলে হা হয়ে তাকিয়ে আছে ৷তারপরই বলে উঠলো "মাথার তার কি একটা ছিড়া নাকি সবগুলোই ?"বলেই আমাকে একহাতে সরিয়ে টাকাটা আমার হাতে ধরিয়ে দিয়ে ভিতর...

₪ ৪৯টি রোমান্টিক মুহূর্ত [post no:-23]

Image
১।  একসাথে সূর্যোদয় দেখা। ২।    ফিস ফিস করে কথা বলা। ৩।  একে অপরের জন্যে রান্না করা। ৪।  বৃষ্টির ভিতর একসাথে হাটা। ৫।  হাত ধরে হাটা। ৬।  একে অপরের জন্যে উপহার কেনা । ৭।  মাঝে মাঝে গোলাপ উপহার দেয়া। ৮ ।  পছন্দের কোন সেন্ট ব্যাবহার করা যখন ... তারা এক সাথে থাকে। ৯।  মাঝ রাতে সমুদ্র সৈকতে হাটা। ১০।  একে অপরের জন্যে কবিতা লেখা। ১১।  পাবলিক প্লেছ এ কানে কানে বলা আই লাভ ইউ। ১২।  বলুন তাকে ভালবাসেন যদিও সে বুঝুক আর না বুঝুক তবুও বলবেন । ১৩।  কাব্বিক/ফুল/চকলেট ইত্যাদি উপহার দেওয়া। ১৪।  তাকে বলুন, সেই আপনার জীবনের একমাত্র মেয়ে / ছেলে যাকে আপনি চান।মিথ্যা বলবেন না । ১৫।  যতটুকু সম্ভব একসাথে সময় কাটানোর চেষ্টা করা। ১৬।   ২ জনের চোখে চোখ রাখা। ১৭।  তাকে জড়িয়ে ধরে রাখা। ১৮।  যখন কোথাও যাবেন তখন একে অন্যের সাথে মজা করা। ১৯ । বিভিন্ন ভালবাসার ছোট্ট ছোট্ট কথা কাগজে লিখে তাদের পকেটএ ভরে দিবেন যাতে সে না দেখে। ২০। ...

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

   সিনিয়র আপুর সাথে প্রেম আমাদের এলাকার এক আপু আছে যে আমার প্রথম ক্রাশ। আমি যখন প্রথম বোঝতে পেরেছি ক্রাশ কি তখন থেকেই এই আপুর উপর আমি ক্রাশিত। আপুটার নাম পুতুল দেখতেও পুতুলের মতো লাগে। আমি তার সাথে কখনও তেমন ভাবো কোনো কথা বলিনি। রাস্তাঘাটে যখন আপুকে একা দেখি তখন একটা গান গাই, তোকে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোটরে রাখব... পুতুল আপু আমাকে কিছু বলতে চায় মনেহয় কিন্তু কেনো জানি বলে না। একদিন কলেজ থেকে আসার পথে এই গান গেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম হঠাৎ একজায়গায় আপু দাড়ালো। আমি তাকে দাড়িয়ে থাকতে দেখে দূরে দাড়িয়ে থাকলাম। পেছন ফিরে আমাকে ডাক দিয়ে বললোঃ -এই এদিকে আয় আমি তার ডাক শোনে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপরও তার কাছে গেলাম... -এই তুই আমাকে দেখে এই গান গাছ ক্যান? -তোমাকে দেখে গান গাই মানে? আমি তো সব সময় এই গান গাই -আমার সামনে এই গান আর গাইবিনা -কেনো? -গাইবিনা ব্যাস। -আমি যখন এই গান গাবো তখন তুমি আমার সামনে না আসলেই তো হয়। নিজেকে শাসন না করে আমাকে করছো? -ভারি দুষ্টু হয়েছিস না -দুষ্টু হবো ক্যান! জানো আমি যাকে বউ বানাবো তাকে আমি পুতুলের মতো করে রাখব। -রাখিস রাখিস, এবার...

₪ অতীত [post no:-21]

 সাল ২০৮০ বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। বেড বক্সের উপর থেকে চশমাটা হাতরে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনীর ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি, ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদু তুমি বসো। আমি টিউশনে যাব। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাত মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না। অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যাস্ত থাকতো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে ৮৬৭৮ টা ম্যাসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না। সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল ৪৭৮৮ জন। কিন্তু এখন চ্যাট লিস্টে আছে ২৮ জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়ত ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের ম্যাসেজ। বন্ধু শরীরটা ভালো নেই। বেশিদিন হয়ত বাচব না। ম্যাসেজটা ছিল ৫ বছর আগে। খবর পেয়েছি ৪ বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টুও ৯ বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিং গুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, আড্ড...

₪ বড়বোন হওয়ার জ্বালা [post no:-20]

Image
একদিন বাহিরে যাওয়ার সময় মা'কে বললাম মা আমি যাচ্ছি। মা বললো টাকা নিয়ে যা। আমি বললাম টাকা আছে তো,আর লাগবে না। আমি তো জানি আমার ব্যাগে টাকা আছেই। যখন বের হলাম তখন আমার ছোটবোন দৌঁড়ে এসে বলে আরে আপু অন্তত রিকশা ভাড়া নিয়ে যা তোর ব্যাগে ১ টাকাও নাই রে। ব্যাগ খুলে দেখি আসলেও নাই। তখন বুঝলাম সে কয়েকদিন ধরে আমাকে এটা সেটা গিফ্ট কেন করে। সে সবসময় আমার সবকিছু গুছিয়ে দেয়। আমার আলমারী গুছানো থাকলেও বলবে কি অবস্থা করে রেখেছিস। এসব বলে আলমারী গুছানো শুরু করবে। গুছানো শেষে দুইটা জামা নিয়ে তার আলমারিতে রেখে দিবে। কম হলেও ১ টা জামা তো নিবেই। এমন করে যদি প্রতি সপ্তাহে একদিন আমার আলমারী গুছায় তাহলে আমার কি অবস্থা হয় ভাবা যায়? মার্কেটে গিয়ে আমাকে দিয়ে কসমেটিকস কিনাবে। তার পছন্দ হলেও আমাকে খোঁচা দিয়ে বলবে আপু এটা সুন্দর অনেক সুন্দর। তখন আমিও সেটা কিনে ফেলি। আর মা বলে আমি বেশি জিনিস কিনি,ছোটবোন ভালো সে কিনেই না। সে তো কিনে না কারণ যা আমার সবই তার। আমার তো বড় কেউ নাই আমি কারটা নিবো? যেদিন আমার কোনো জিনিস তার খুব পছন্দ হয়ে যাবে সেদিন আমাকে বেশি বেশি তেল মারা শুরু করবে। আর এমনভাবে তেল মারে আমি বুঝতেও ...

₪ বই পোকা [post no:-19]

Image
                    বই পোকা বিয়ের রাতেই আমার বর আমাকে বলেছে, তুমি তোমার মতো থাকবা,আমি আমার মতো। আমি মনে মনে বলেছি, আলহামদুলিল্লাহ। আসলে বিয়েতে আমার মত ছিল না। বাসা থেকে জোর করে বিয়ে দিয়েছে। পড়ালেখা, লেখালেখি এসবের প্রতিই আমার আগ্রহ বেশী। প্রিয় লেখকের বই পড়ে আমি এক জীবন কাটিয়ে দিতে পারি। আমি শুধু চাই নিরিবিলি একটা জীবন। যেটা আমার বর আমাকে দিল। পুরো বাড়িতে আমরা তিনজন। সারাদিন সে অফিসে থাকে। বাসায় আমাকে কোনো কাজ করতে হয় না। কাজের মহিলা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। সুতরাং আমি সারাদিন বই পড়া নিয়ে ব্যস্ত থাকি। আমার বর ব্যস্ত থাকে অফিস আর তার প্রেমিকা নিয়ে। হ্যাঁ,বাসররাতে রোমান্টিক কথার বদলে উপরোক্ত যে কঠিন কথাটি সে আমাকে বলেছিল তার কারণ এটাই। 'হিয়া' নামে তার একজন সিরিয়াস প্রেমিকা আছে। যার ফ্যামিলি ভালো না বিধায় তার পরিবার বিয়ে দিতে রাজি হয়নি। কিন্তু আমার বর হিয়া ছাড়া কিছু বোঝে না। বরের সাথে আমার সম্পর্ক পাশের বাড়ির পাতানো ভাইয়ের মতো। সে বাথরুমে থাকা অবস্থায় তার গফের ফোন আসলে আমি রিসিভ করে বলি,ও বাথরুমে...

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

Image
ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো কিন্তু কোনদিন বলার সাহস পায়নাই কারন মেয়েটি আগ বাড়িয়ে ছেলেটিকে বলতো আমার বয় ফ্রেন্ড আছে বা তার বয় ফ্রেন্ড সম্পর্কে অনেক কথাই বলতো। একদিন মেয়েটি ছেলেটিকে ডাক দিয়ে বলল --  মেয়ে : দোস্ত কালকে তো ভ্যালেন্টাইনস ডে কালকের জন্য কি   প্লান করছিসস? ছেলে : হ্যা অবশ্যই, কালকে ঘুমের বড়ি খেয়ে সারাদিন  ঘুমাবো... মেয়ে : ঘুমাতে হবে না কালকে, আমার বয় ফ্রেন্ডের সাথে তোকে পরিচয় করিয়ে দিব কালকে তোর অনেক কাজ আছে। ছেলে : দোস্ত আমি কালকে বের হতে পারবোনা sry... মেয়ে: তুই না বের হলে আমিও বের হবো না..। আর আমি কালকে বের না হলে আমার বয় ফেন্ডের সাথে ব্রেকআপও হয়ে যেতে পারে.. তুই কি চাস আমার ব্রেকআপ হোক.? ছেলে : না তা চাইবো কেন? আচ্ছা যা যাব. তবে একটা শর্তে.. মেয়ে :কি শর্ত? ছেলে :তোরা যখন ঘুরবি তোদের সাথে আমি যেতে পারবোনা.. মেয়ে :ওকে..ওকে সমস্যা নানা। তবে প্লিজ ঐ লাল পাঞ্জাবিটা পড়িস কিন্তু... আচ্ছা আমি আসি... ছেলে :আচ্ছা যা.. ছেলেটা অনেক দ্বিধার মধ্যে পড়ে গেল, যাবে নাকি যাবেনা ,মেয়েটার কথা ভাবলে যেতে মন চায়.. কারণ মেয়টাকে তো অনেক ভালোব...

₪ নেলসন মেন্ডেলার ১০ টি উক্তি [post no:-17]

Image
          নেলসন মেন্ডেলার ১০ টি উক্তি শিক্ষা : “Education is the most powerful weapon which you can use to change the world.” “শিক্ষা সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র, যা তুমি বিশ্বের পরিবর্তনে ব্যবহার করতে পার।” সম্ভাবনা :  “It always seems impossible until it’s done.” কোন কিছু করার আগে পর্যন্ত সব সময় অসম্ভবই মনে হয়।” দায়িত্ব :  “When a man has done what he considers to be his duty to his people and his country, he can rest in peace.” “যখন একজন মানুষ তার দেশ ও জাতির প্রতি তার দায়িত্ব ঠিক ঠাক পালন করতে পারে, তবেই শান্তিতে মরতে পারে।” মেধা : A Good head and heart are always a formidable  combination.” “একটি মেধাবী মস্তিষ্ক এবং ভালো মনের সমন্বয় সবসময়ই দুর্দান্ত।” বর্ণবাদ : “We are fighting for a society where people will cease thinking in terms of colour.” “আমরা এমন একটি সমাজের জন্য যুদ্ধ করছি যেখানে মানুষের বর্ণ নিয়ে কেউ চিন্তা করবেনা।” লক্ষ্য : “After climbing a great hill, one only finds that there are ...

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

Image
                বুদ্ধিমান মানুষ চেনার উপায় বুদ্ধিমান ব্যক্তির হৃদয় সাধারণত অত্যন্ত কোমল হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ছেলেমানুষি তাদের অন্য সবার থেকে আলাদা করে তোলে। বুদ্ধিমান মানুষরা বিশ্বাস নয়, যুক্তি এবং তথ্যের ভিত্তিতে কথা বলেন। কোনো বিষয় জানা না থাকলে ‘জানি না’-এ কথাটা বুদ্ধিমান ব্যক্তি সহজেই স্বীকার করে নেন। তারা অযথা পাণ্ডিত্য প্রদর্শনের চেষ্টা করেন না। অন্যের প্রতি শ্রদ্ধা দেখানো বুদ্ধিমান মানুষের লক্ষণ। বুদ্ধিমান ব্যক্তিরা নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন। বুদ্ধিমান ব্যক্তিদের প্রশ্ন প্রতিটি মানুষকে ভাবিয়ে তুলবে। বুদ্ধিমান ব্যক্তির মনে বেশি প্রশ্ন থাকে। বুদ্ধিমান ব্যক্তিরা অনেক সময়েই ছিদ্রাণ্বেষী হয়ে থাকেন। সাধারণত বুদ্ধিমান ব্যক্তিরা উদার হৃদয়ের হয়ে থাকেন। বুদ্ধিমানরা কোনো না কোনো নেশায় আসক্ত থাকে। সেটা ছবি তোলা বা বই পড়ার নেশাও হতে পরে। এরা ব্যস্ত শপিং মলেও মোবাইল খুলেও প্রয়োজনীয় পড়াশোনা করতে পারেন। গান-বাজনা শেখার প্রতি আগ্রহ দেখা যায় বুদ্ধিমানদের। অপ্রয়োজনীয় কোন ...

₪ তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে। [post no:-15]

Image
বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিলো। ঈগলের বাসায় ছিলো তার পাড়া দুইটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত বাইরে। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিলো তখন ভূমিকম্পে গোটা পাহাড়টাই নড়ে উঠলো। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচে এক মুরগীর বাসার সামনে। মুরগী ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখল। যত্ন করে তাতে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগীর বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। আকাশে একদিন ঈগলের ঝাঁককে উড়ে যেতে দেখে সে অন্য মুরগীদের বললো, ‘ইস, আমিও যদি তাদের মত উড়ে বেড়াতে পারতাম!’ এক মুরগী হেসে উত্তর দিলো, ‘তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগী এবং মুরগী কখনো উড়ে না।’ ঈগল মাঝে মাঝেই ঈগলের ঝাঁক উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখতো সেও তাদের মতই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগীরা বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগীর এই কথাটিই ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকী মুরগীদের মতই কাটিয়ে দিলো। অনেক দিন এভাবে কাটানোর পর একদি...

খালি পেটে বাদাম ধরে রাখবে আপনার যৌবন [post no :-14]

Image
      খালি পেটে বাদাম ধরে রাখবে আপনার যৌবন বাদাম কী ওজন কমানোর কোন গোপন রহস্য। বেশ কয়েকটি জরিপে বেশি পরিমাণ বাদাম খাওয়া (দিনে ২/৩ বার) এবং ওজন কমে যাওয়ার মধ্যে একটি সম্পর্ক প্রমাণিত হয়েছে। বেথ ইজরায়েল মেডিকেল সেন্টারের গবেষকরা ২০১০ সালে ২০ জন স্বেচ্ছাসেবী নিয়ে ছোট একটি জরিপ পরিচালনা করেন। এতে দেখা যায় নাস্তার সময় কিছু আখরোট খেলে দুপুরের খাবার সময় পেট ভরাভরা লাগে, ফলে কম খাওয়া সম্ভব হয়। ক্যালরি কম খাওয়া হলে ওজন হ্রাসে সহায়তা হয়। বাদাম খেলে যেহেতু পেট ভরাভরা লাগে, তাই তো কম ক্যালরি খাওয়ার ব্যাপারে সহায়ক হবে। বাদামে থাকে পর্যাপ্ত চর্বি ও প্রোটিন এবং এর চর্বির প্রায় পুরোটাই অসম্পৃক্ত ধাঁচের অর্থাৎ স্বাস্থ্যকর। এতে ভিটামিন বেশি না পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে। তাছাড়াও ম্যাগনেসিয়াম সহ প্রয়োজনীয় আরো কিছু খনিজ এতে রয়েছে। খাদ্য নিয়ন্ত্রণ যারা করেন, তারা ক্যালরি বেড়ে যাওয়ার ভয়ে বাদামের চর্বি এড়িয়ে চলার চেষ্টা করেন। বাদামে শর্করা সামান্যই আছে। ফলে বাদাম খেলে ওজন বাড়বে না। ১.৫ আউন্স বাদামে বিদ্যমান পুষ্টি (গ্রাম হিসেবে): ...

মুডসুইং [post no:-13]

Image
                                   মুডসুইং       মেয়েদের হরমোন এর ওঠানামা ছেলেদের থেকে কিছুটা জটিল ধরণের। একে ‘রোলার কোস্টার রাইড’ এর সাথেও তুলনা করা যায়। সাধারণত মেয়েদের মুড একটা নির্দিষ্ট প্যাটার্নে চেঞ্জ হয়। মেয়েদের Monthly Cycle সম্পর্ক এ কিছুটা হলেও সবাই জানে আশা করি। এই সাইকেলের জন্য দায়ী প্রধান দুটি হরমোন হচ্ছে Estrogen এবং Progesteron। এটা চারটা সপ্তাহে বিভক্ত। প্রত্যেকটা সপ্তাহের একটু ছোট বিবরণ দেব। প্রথম সপ্তাহ (বসন্ত):- এই সপ্তাহে Estrogen এর মাত্রা বাড়তে থাকে। তাই মেয়েরা এই সময় আশাবাদী এবং উদ্যমী থাকে। আগের সপ্তাহের বিভীষিকা ভুলে দেহের সাথে মন ও নতুন করে উদ্যম সঞ্চয় করে। দ্বিতীয় সপ্তাহ (গ্রীষ্ম) :- Estrogen সর্বোচ্চ থাকে এই সপ্তাহে। ফলাফল, স্বর্গীয় সৌন্দর্য, অবারিত উদ্যম, আর অনেক অনেক পজিটিভিটি এবং কনফিডেন্স থাকে মেয়েদের ভিতর। এই সপ্তাহটা মেয়েদের জন্য সবথেকে আনন্দের। A secret boys ; if any girl ever told u that u r the best thing that happened in her l...

ভ্যালেন্টাইন ডে [post no:-12]

Image
                               ভ্যালেন্টাইন ডে গল্পটা আমার এক বন্ধুকে নিয়ে। কাল ১৪ই ফেব্রুয়ারি।বিশ্বভালোবাসা দিবস।  বিকাল বেলায় আমি আর আমার বন্ধু মেহেদি , কলেজ মাঠে বসে আছি। --- দোস্ত আমাকে ৫০০০ টাকা দিস তো বিকালে।( মেহেদি) --- টাকা চাইতে হবে কেনো? আমার বিকাশের পাসওয়ার্ড জানিস না? তুলে নিস। (আমি) --- দোস্ত তুই আমার খুব বড় একটা উপকার করলি রে। (মেহেদি) --- আরে এইটা কোনো বিষয় হলো। তো কি এমন জরুরি দরকার তোর ? কি করবি টাকা দিয়ে? (আমি) --- কালকে ভেলেন্টাইনস ডে না? রিয়া কে নিয়ে ঘুরতে যাবো। অনেক কষ্ট রাজি করিয়েছি ওকে। ৪ বছর ধরে আমাদের প্রেম অথচ এতদিনে একটা কিস পর্যন্ত করতে দেয়নি। এইবার বুজবো মজা। কালকের দিনটা আমি ওর কাছ থেকে চেয়ে নিয়েছি। অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। যা করার কালকেই করতে হবে। এইটাই সুযোগ।(মেহেদি) --- কি বলিস এইগুলা? আচ্ছা একটা সত্য কথা বলতো। তুই কি সত্যি রিয়া কে বিয়ে করবি? (আমি) --- হাহাহা। কি যে বলিস না। কালকের পর থেকে ওর সাথে আমার কোনো সম্পর্কই থাকবেনা। শুধু কালকের দিনটার জন্য অ...

এক চালাক ব্যক্তি [ post no: 11 ]

Image
 এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন।এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষন পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন।এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন ও বাকীদের আর হাসি আসলো না। এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বার বার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো সে বার বার একই জোকস শুনে হাসার মতো আর কেউ থাকলো না। এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, দেখো। তোমরা একই জোকস শুনে বার বার হাসতে পারো না। তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোন একটা কষ্টের জন্যে দিনের দিন কাঁদতে থাকো? ______________ (সংগ্রহীত) 

বয়স্ক রাজমিস্ত্রী [ post no: 10 ]

Image
একজন বয়স্ক রাজমিস্ত্রী তার কাজ থেকে অবসর নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললো,’বস,আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই।‘ তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারন সে ছিলো সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রী। সে বললো,'ঠিক আছে,কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে?’ বয়স্ক রাজমিস্ত্রী এই প্রস্তাবে স্বানন্দে রাজী হয়ে গেল। কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতো। সবসময় সে বাড়ির চিন্তা করতো।তাই এর আগে যত কাজ সে করেছিলো এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরী করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললো,’এটা এখন থেকে তোমার বাড়ি,তোমার প্রতি আমার উপহার।' এই কথা শুনে বৃ্দ্ধ আফসোস করে উঠলো! সে মনে মনে ভাবলো,'হায় হায়!যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরী করছি! তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতো!' বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই ...

রাগ

Image
ছোট্ট এক ছেলে ছিলো প্রচন্ড রাগী। তাই দেখে বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো। .... পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারে তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠ বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তারা বাবা তাকে বললো এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে.... সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে।তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো.. 'তুমি খুব ভাল ভাবে তোমার কাজ সম্পন্ন করেছো,এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্ত গুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি ক...

মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার

Image
মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন "'আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে।" আমার প্রথম ইচ্ছা হচ্ছে, "শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন।" আমার ২য় ইচ্ছা হচ্ছে, " আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রুপা ছড়িয়ে থাকবে।" আর শেষ ইচ্ছা হচ্ছে, "কফিন বহনের সময় আমার দুইহাত কফিনের বাইরে ঝুলে থাকবে।' তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, 'আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। ১. আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারনে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোন মানুষকে সারিয়ে তুলতে পারে না। তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম।' ২. গোরস্হানের পথে সোনা- দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনা-দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না।এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না।মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা স...

বড় বোন থাকার ১৫টি মজার দিক

Image
বড় বোন থাকার ১৫টি মজার দিক ভাই বোন থাকলে বিশেষ করে বড় ভাইবোন থাকলে অনেক ধরণের সুযোগ সুবিধা পাওয়া যায়। অসুবিধা যে নেই তাও বলবো না। কিন্তু সুবিধাই অনেক বেশি। বিশেষ করে বড় একটি বোন থাকলে এমন অনেক ধরণের বিষয়ে সাহায্য পাবেন যা অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব নয়। যখন ভাইবোনের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া বেঁধে যায় তখন অনেকেই মনে করেন বাবা মায়ের একমাত্র সন্তান হওয়াটাই মনে হয় ভালো ছিল। কিন্তু আসলেই কি তাই? যারা বাবা মায়ের একমাত্র সন্তান তারা কিন্তু বলবেন অন্য কথা। ভাই বোন থাকলে বিশেষ করে বড় ভাইবোন থাকলে অনেক ধরণের সুযোগ সুবিধা পাওয়া যায়। অসুবিধা যে নেই তাও বলবো না। কিন্তু সুবিধাই অনেক বেশি। বিশেষ করে বড় একটি বোন থাকলে এমন অনেক ধরণের বিষয়ে সাহায্য পাবেন যা অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব নয়। জানতে চান একজন বড় বোন থাকার মজার দিকগুলো? চলুন তবে জেনে নেয়া যাক। ১) বড় বোন থেকে জীবন সম্পর্কে ভালো উপদেশ পাওয়া যায় যখনই আপনি জীবনের কোনো ক্ষেত্রে আটকে যাবেন আপনার বড় বোন কিন্তু বিনা স্বার্থে আপনাকে ভালো কিছু উপদেশ দিতে পারবেন। আপনার ছোটবেলার স্কুল ভীতি থেকে শুরু করে প্রথম প্রেমের সম্পর্ক সম্বন্ধে...